আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করবে। এতিমখানা, লিল্লাহবোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই লবণ পাবে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, “অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, ফলে কম দামে বিক্রি করতে হয়। সেজন্য সরকার এবারই প্রথম পর্যাপ্ত লবণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে, যাতে চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং এতিমের হক রক্ষা হয়।”
তিনি আরও জানান, চামড়ার মূল্য আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করা হবে।