রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ভারতের বিধিনিষেধ আত্মনির্ভরশীলতার সুযোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ


প্রকাশ :

স্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানিতে ভারতের বিধিনিষেধকে আত্মনির্ভরশীলতার সুযোগ হিসেবে দেখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, “ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও, দীর্ঘমেয়াদে এটা আমাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ।”

সাভারের জাতীয় যুব ইন্সটিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথেও একই মন্তব্য করেন তিনি।

অন্য এক পোস্টে উপদেষ্টা জানান, স্টারলিংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে, যা টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।