রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: উপদেষ্টা ফারুকী


প্রকাশ :

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর ঘটনা’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সোমবার সকালে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “আমি সাধারণত মন্ত্রণালয়ের বাইরে কথা বলি না। তবে আমি এই ইন্ডাস্ট্রির মানুষ, ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর।”

ফারুকী জানান, মামলাটি পুরোনো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তারের কোনো উদ্যোগ সরকারের ছিল না। তবে বিমানবন্দরে গিয়ে হঠাৎ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মনে করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় সৃষ্ট অতিরিক্ত উদ্বেগ থেকেই এমনটি ঘটে থাকতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, ফারিয়া আইনি প্রতিকার পাবেন এবং ভবিষ্যতে এ ধরনের মামলাগুলো আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা হবে।

উল্লেখ্য, রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা ছিল।