রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নিজেকে সংস্কার না করলে রাজা বদল হবে, অবস্থা বদলাবে না: স্বাস্থ্য উপদেষ্টা


প্রকাশ :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, “নিজেকে আগে সংস্কার না করলে স্বাস্থ্য খাতেও প্রকৃত পরিবর্তন আসবে না, শুধু রাজা বদল হলেও অবস্থার উন্নতি হবে না।”

মঙ্গলবার (১৩ মে) আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পেরিফেরিতে ভালো চিকিৎসক নেই, যাদের দায়িত্ব দেওয়া হবে, তাদের সেখানে থেকে কাজ করতে হবে। প্রয়োজনে বাড়তি বেতন দেওয়ার কথাও ভাবা হচ্ছে। এছাড়া, ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. শাহাব উদ্দিন।