জুলাই-আগস্ট অভ্যুত্থনের সময় সংঘটিত গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গণহত্যা, উসকানি, প্ররোচনা ও নির্দেশসহ পাঁচটি অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার তদন্ত প্রতিবেদন নথিপত্রসহ প্রসিকিউশনে দাখিল করা হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। গত ১৪ আগস্ট থেকে ৬ মাস ২৮ দিন তদন্ত শেষে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।