রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আজ দাখিল


প্রকাশ :

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা হবে।

প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, প্রতিবেদন দাখিলের পর ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। এ ছাড়া চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় ফরমাল চার্জ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা চলছে। আন্দোলনের মধ্যে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়া শুরু করে।