রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রাজনীতি ক্রীড়াঙ্গনের ক্ষতি করেছে: ক্রীড়া উপদেষ্টা


প্রকাশ :

বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তিনি জানান, অক্টোবরে সম্ভাব্য নির্বাচনে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার চেষ্টা করা হবে।

তিনি বলেন, অতীতে রাজনীতি ক্রীড়াঙ্গনের ক্ষতি করেছে এবং এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ঢাকাকেন্দ্রিক খেলাধুলার সীমাবদ্ধতা তুলে ধরে সারা দেশে খেলাধুলার সম্প্রসারণ এবং স্টেডিয়াম সংস্কারের কথা জানান তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, যাদের বিরুদ্ধে ফিক্সিং বা দুর্নীতির অভিযোগ আছে, তারা যেন রাজনীতির ছত্রছায়ায় আবার ক্রীড়াঙ্গনে প্রবেশ না করতে পারে, তা নিশ্চিত করা হবে। বোর্ড বা ফেডারেশন যেটাই হোক, নিয়ম মেনে চলাই হবে মূল লক্ষ্য।