রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হাতীবান্ধায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারী আটক


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সরকারি আলিমুদ্দিন কলেজের এক কর্মচারীসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি আলিমুদ্দিন কলেজ গেটের সামনে বিকাশ ও গৃহস্থালির পণ্যের দোকান পরিচালনা করেন। এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন—হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক জামদ্দির ছেলে, একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭), সিঙ্গিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক (২৫) এবং মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান। পথিমধ্যে ভুট্টাক্ষেতে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য তাকে পথরোধ করে ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে বাকি দুজন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী দুজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী কালবেলাকে বলেন, "এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযান চালিয়ে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত ঊনসত্তর হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।"