চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার এবং দুদক সহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশ করুন। ২৫ জানুয়ারি শনিবার বিকেলে পান্থপথ SEL Centre অডিটরিয়ামে “দুর্নীতি নির্মূলে করনীয় শীর্ষক” আলোচনা সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী এ কথা বলেন। তিনি আরো বলেন দুঃখ করে আরও বলেন গত ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের আবেদনের উত্তর আজও পাইনি।
প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য বুদ্ধিজীবী, বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের সভাপতি অধ্যাপক ডক্টর লুৎফর রহমান শিক্ষকদের রাজনৈতিক পরিচয় এবং দলাদলি শিক্ষা ব্যবস্থা ধ্বংশের অন্যতম কারন বলে উল্লেখ করেন। তিনি প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাবমুক্ত নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্হার জন্য অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের দাবী জানান।
বিশেষ অতিথি লেঃ জেনারেল (অবঃ) ডক্টর চৌধুরী হাসান সারওয়ারদী সরকারি কর্মকর্তা কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূঁইয়া দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে সাংবাদিক সমাজের ঐক্যের ঘোষণা দেন।
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোওয়ারী, জাতীয় তরুন সংঘের সভাপতি একেএম ফজলুল হক, ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মোঃ জসীম উদ্দিন, উইং কমান্ডার (অবঃ) মীর আমিনুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মোঃ ফরিদ উদ্দিন, স্কোয়াড্রন লিডার (অবঃ) আওলাদ হোসেন, উইং কমান্ডার (অবঃ) ওয়ালীউল ইসলাম, লেঃ কর্নেল (অবঃ) মহসিন আলী খান, মেজর(অবঃ) নুরুল ইসলাম, ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান, গেরিলা লিডার ডক্টর শফিকুল ইসলাম কানু, এস. এম. ইকবাল(আলমগীর), প্রকৌশলী মনির আহমেদ, কৃষিবিদ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ রিক্তার হোসেন, কবি কাজী আলম, মোঃ এমদাদ উল্লাহ, সুকুমার দাস বাচ্চু, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদস্য আদিনা খান প্রমুখ।