রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে মাহফিল থেকে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটে ড.মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে বাড়ী ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায়  কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী গামী ট্রেনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়। নিহত রাজ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ মিয়া লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে শেষ করে লালমনিরহাট-বুড়িমারী গামী ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছিলে অসাবধানতাবশত ট্রের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।