রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জমুকার সভায় ৪ জনকে অমুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত


প্রকাশ :

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা)গত ৩১ ডিসেম্বরের সভায় ৪জন ব্যক্তিকে অমুক্তিযোদ্ধা হিসেবে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, ৪জন অমুক্তিযোদ্ধার মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আ,ক, ম মোজাম্মেল হক,  সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার  আলাউদ্দিনের পিতা সলেহ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরীর সময়ের সদস্য সচিব রফিকুল বাহার মজুমদার টিপু।

সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক -ই আজম।এ সময় মুক্তিযোদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন ও জামুকার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।