সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বছরের প্রথম ১১ দিনে এলো ৮৮৩৯ কোটি টাকার রেমিট্যান্স


প্রকাশ :

দেশে নতুন বছরের প্রথম ১১ দিনে বৈধপথে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৮,৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। এ হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার।

রবিবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এ বছর জানুয়ারির প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

চলমান ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১,৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। পূর্বের অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল ১,০৮০ কোটি মার্কিন ডলার। যা এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার।