ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ৬ই জানুয়ারি সকালে এসবিএফ কম্প্রিহেনসিভ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেন।
পরে সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ- বি) কার্যালয়ে এক মতবিনিময় সভায় সোনার বাংলা ফাউন্ডেশন প্রেসিডেন্ট ডঃ আবু হেনা মোস্তফা কামাল বাংলাদেশে পরিচালিত এসবিএফ -বি এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন।
এসময় এসবিএফ - বি উপদেষ্টা পরিষদের সদস্য সচিব স্কোয়াডেন লিডার সাজ্জাদ রাশেদ (অব:),নেফ্রোলজি বিভাগের পরিচালক ডা: ইমতিয়াজ ইউ ইসলাম,আগে দেশ নির্বাহী পরিচালক গেরিলা লিডারএস,এম শফিকুল ইসলাম কানু, ইঞ্জিনিয়ার আল এমরান সরকার,ইঞ্জিনিয়ার জাহিন হোসেন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ শহীদুর রহমান ফাহিম, সৈয়দ ফরহান লাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।