বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারতে পালিয়ে গিয়ে হাসিনা এখন বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। দেশের বাহিরে থেকে উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি সোমবার (২৩ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দূর্গামন্দিরের ৩০তম ঐতিহ্যবাহী ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুলু বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রতির দেশ। এখানে হিন্দু-মুসলমান, বৈদ্ধ, খ্রীষ্টান মিলেমিশে চলছে দীর্ঘদিন ধরে। একটি গোষ্ঠী নিজের স্বার্থ রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করছে। এসময় সনাতনীদের কোনো গোষ্ঠীর জন্য ব্যবহৃত না হওয়া আহবান জানান তিনি।
দুলু আরও বলেন, একমাত্র লালমনিরহাট জেলায় দির্ঘদিন ধরে একই উঠানে মসজিদ-মন্দির অবস্থিত হওয়ায় হিন্দু মুসলমানরা সুন্দর মনরোম পরিবেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। কোনদিন কোন সমস্যার সৃষ্টি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতেই প্রমানিত হয় শুধু লালমনিরহাট জেলা নয়, গোটা বাংলাদেশ ধর্মীম সম্প্রীতির দেশ।
লাৱমনিরহাট কেন্দ্রীয় সার্বজনীন কাচারিবাড়ী দুর্গা মন্দিরে মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র বর্মনের সভাপতিত্বে ওই মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার স্বনাতনী ভক্তবৃন্দ অংশ নেন।
গত শনিবার শ্রীমভগবদগীতা পাঠ ও অধিবাস কীর্তনের মধ্য শুরু হওয়া ৩দিনব্যাপী বিশ্ব শান্তি কল্পে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন সারারাত মহাপ্রভুর ভোগরাগ ও মহোৎসব পালন শেষে মঙ্গলবার ভোর রাতে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানে লালমনিরহাটসহ আশ পাশের জেলার হাজার হাজার ভক্তের আগমন ঘটে।