রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সাথে থার্ড ওয়ার্ল্ড মার্চ টিম সদস্যদের মত বিনিময়


প্রকাশ :

আজ (১৭ ডিসেম্বর)  দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের  উপদেষ্টা তৌহিদ হাসান এর সাথে তার দপ্তরে থার্ড ওয়ার্ল্ড মার্চ প্রতিনিধিদের এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।

এসময় থার্ড  ওয়ার্ল্ড  মার্চের প্রতিনিধি গেরিলা লিডার হিউম্যানিস্ট  এস,এম শফিকুল ইসলাম কানু, বিশিষ্ট  সংবাদিকও হিউম্যানিস্ট  শামসুল হক বসুনিয়া, হিউম্যানিস্ট শেখ মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন। আগামী ৫ই জানুয়ারি কোস্টারিকায় থার্ড ওয়ার্ল্ড মার্চের  সম্মেলনে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ থেকে পাঁচজন প্রতিনিধি  অংশগ্রহণ করবেন। বিশ্বের ১০০ টির বেশি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

প্রতিনিধিগন থার্ড ওয়ার্ল্ড মার্চে হিউম্যানিস্ট মুভমেন্টের শান্তি, অহিংসা ও যুদ্ধ মুক্ত পৃথিবী বিষয়ে উপদেষ্টা কে অবহিত করেন।  পররাষ্ট্র উপদেষ্টা হিউম্যানিস্ট মুভমেন্ট আরো বেগবান করার অভিমত ব্যক্ত করেন।