রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে আগুন পোহাতে গিয়ে পাঁচ নারী শিশু অগ্নি দগ্ধ


প্রকাশ :

প্রকৃতির টানে রংপুরে ঘন কুয়াশার সঙ্গে শীত জেঁকে বসেছে।বিকেলেই শুরু হয় মৃদু হিমেল হাওয়া প্রতিনিয়তই বাড়ছে শীতের দাপট। এই শীতের কবল থেকে সাময়িক রক্ষা পেতে অনেকেই খড় জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছেন। গত কয়েক দিরে আগুন পোহাতে গিয়ে ৫ নারী ও শিশু অগ্নি দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং আরও দু’জন আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিট চিকিৎসাধীন রয়েছেন।এতথ্য নিশ্চিত করেছেন, হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে,হাসপাতালের বার্ন ইউনিটে ১৪টি শয্যা রয়েছে। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছেন ৪৮ জন। তাদের অন্যান্য ওয়ার্ডে দেওয়া হচ্ছে চিকিৎসা। এরমধ্যে গত কয়েকদিনে শীতের কবল থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৫ নারী ভর্তি হয়েছেন।

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জফুলা বেগম (৪৩) লালমনিরহাটের সালমা (৫৫) শিশু-আয়শা (৬) নামে খড়কুটার আগুন পোহাতে গিয়ে তিনি দগ্ধ হন। তিনি ভর্তি রয়েছেন। তার শরীরের চল্লিশ শতাংশ পুড়ে গেছে। এর তিন দিন আগে নীলফামারীর পলাশী এলাকা থেকে সালমা নামে এক নারী ভর্তি আছেন বার্ন ইউনিটে। প্রতিদিনই এ ধরনের দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে।

রংপুরের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুরে(১৩ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৪ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা আরও কমবে। ১৭ ও ১৮ ডিসেম্বরের দিকে মৃদু শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা আরও কমবে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ জানান, এবারের শীতে পাঁচ নারী দগ্ধ হয়ে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এসময় তিনি বলেন, প্রতিবছরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এবং নিহতের সংখ্যা বাড়ছে এ জন্য জনগণের সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে সব সময় পরামর্শ দিচ্ছি। সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।