রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আন্তর্জাতিক অঙ্গনে মেরিন একাডেমী সমূহের গ্রহণ যোগ্যতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে : রংপুরে সিনিয়র সচিব


প্রকাশ :

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সচিব বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে মেরিন একাডেমী সমূহের গ্রহণ যোগ্যতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।বিশ্বের চাহিদা অনুযায়ী ক্যাডেটরা শুধু প্রশিক্ষিতই হবে না।দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগে বেকার সমস্যা দূর হবে বলেও জানান তিনি।এছাড়াও আগামীতে আইএমও ডাইরেক্টর জেনারেল হিসেবে প্রতিনিধিত্ব করবে মেরিন একাডেমি বলে আশা তার। একই সাথে বর্তমানের নৌ-শিপিংয়ের ৮ থেকে ১৬ টি জাহাজে উন্নীত করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও এগিয়ে নেয়ার কথা জানান নৌ সচিব। দ্বিতীয় বারের মতো আজও পীরগঞ্জ একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় ব্যাচে রংপুর এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪৫ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।দেশে আন্তর্জাতিক নৌ-শিক্ষার প্রতিষ্ঠান রংপুর মেরিন একাডেমীর ২২-২৩ শিক্ষাবর্ষের ৩য় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় রংপুরের পীরগঞ্জে একাডেমী মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমী সমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।মেরিন সেক্টরে আমাদের দক্ষ জনবল রয়েছে, এই সমুদ্র যোদ্ধাদের দক্ষতাকে আরো শক্তিশালী এবং বেগবান করতে প্রয়োজন অব্যাহত কঠোর অনুশীলন ও প্রশিক্ষণ। প্রচলিত প্রশিক্ষণকে  বিশ্বমানে উন্নতি করতে নৌ মন্ত্রণালয় সহ সরকার বেশ আন্তরিক।

পরে সিনিয়র সচিব প্যারেড পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন। এবছর রংপুর একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন ৫৮ ব্যাচের ক্যাডেট ক্যাপ্টেন আবু হানজালা, সব বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত রৌপ্য পদক পেয়েছেন মোঃ কুতুব উদ্দিন, মহি উদ্দিন জাকারিয়া।এসময় বাংলাদেশ মেরিন একাডেমী রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন সাঈদ সাত্তার, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ রংপুর পীরগঞ্জের মেরিন একাডেমি প্রাঙ্গনে বৃক্ষ রোপণ, ক্যাডেটদের নতুন পদযাত্রা সাফল্যমন্ডিত করতে কেক কাটাসহ নানা আনুষ্ঠানিকতার ফটো সেশনে অংশ গ্রহণ করেন।