রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সারের ঘাটতির অভিযোগে ট্রাক আটকে দিল জনতা


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত সারের ঘাটতির অভিযোগে দুটি ট্রাক আটকে দিয়েছে স্থানীয় জনতা। অভিযোগ উঠে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বরাদ্দকৃত ডিএপি ও টিএসপি সারের কিছু অংশ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন ডিলার।

রবিবার রাত ১১টার দিকে উপজেলার সুকানদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, চলবলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ডিএপি ৩০২ বস্তা এবং টিএসপি ১১১ বস্তার মধ্যে কিছু সার কাকিনা বাজারে বেশি দামে বিক্রির জন্য সরিয়ে ফেলা হয়। বিষয়টি জানাজানি হলে, রংপুর-১১-০২০৩ ও কুষ্টিয়া-১১-১৭৭৩ নম্বর ট্রাক দুটির খালাস বন্ধ করে দেয় এলাকাবাসী।

কৃষকরা জানান, সারের সংকটের মধ্যে এ ধরনের অনিয়ম তাদের কৃষিকাজে বিপর্যয় সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে এই ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিসিআইসি ডিলার আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।