রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নানান আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট মুক্ত দিবস পালিত


প্রকাশ :

আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট জেলা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। দিনটি উপলক্ষে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালে লালমনিরহাট জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধারা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।