রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, অবশেষে যুবক গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে পংকজ রায় (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার পংকজ রায় উপজেলার ভাদাই ইউনিয়নের বৈরাগীর ভিটা এলাকার প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি আলী আকবর।

এর আগে ওই যুবকের বিরুদ্ধে ৩ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মামলা সুত্রে জানাগেছে, গত ১ ডিসেম্বর আদিতমারী উপজেলার এক ব্যক্তির বাড়িতে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ওই ব্যক্তি। সেই পোস্টে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেন পংকজ রায় নামের ওই যুবক। এ নিয়ে পুরো উপজেলায় হৈ চৈ পরে যায়। পরে এ ঘটনায় আদিতমারী থানায় ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তি করে আত্নগোপনে ছিলেন ওই যুবক। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।