রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মৎস্য উৎপাদন বাড়াতে মাছের অভয়ারণ্য বাড়াতে হবে--মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


প্রকাশ :

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, মৎস্য উৎপাদন বাড়াতে মাছের অভয়ারণ্য বাড়াতে হবে। দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সেলক্ষ্যে মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে। মৎস্যজীবীদের সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখতে হয়। এই সময় সরকার তাঁদের সহায়তা প্রদান করে। মাছের উৎপাদন বাড়াতে অবৈধ জাল বন্ধে শুধু জেলাপ্রশাসনকে কাজ করলে হবে না, যৌথভাবে সবাইকে কাজ করতে হবে।

শনিবার (৩০ শে নভেম্বর) বিকালে রংপুরের গংগাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে তিনি এ সব কথা বলেন।

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তিস্তা নদীরক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। গণসমাবেশে স্থানীয় মৎস্যজীবী, প্রান্তিক খামারি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।