রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বাংলাদেশে দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে: বিচারপতি আব্দুর রউফ


প্রকাশ :

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন,বাংলাদেশে দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। যারা সুযোগ পেয়েছে, তারা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ সহ জনগণের সম্পদ লুটে নিয়েছে। যারা সুযোগ পায়নি,তারা অপেক্ষা করছে, সুযোগ পেলে এরাও লুটপাটে অংশ নিবে। তিনি ২৫ শে নভেম্বর বাংলা একাডেমী অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ১ম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, বর্তমান অবস্থায় শিক্ষিত লোকেরা দেশের বোঝা স্বরূপ। এরা না ঘরকা না ঘাটকা। দেশে শৃঙ্খলা বোধের অভাব। আমরা দুর্নীতি করে ফেলেছি, দুর্নীতিবাজদের তোয়াজ ও তোষণ করেছি। জাতি যখন লাইনচ্যুত হয়,তখন কঠোর পদক্ষেপ নিতে হয়।

তিনি বলেন, গণতন্ত্র ছাড়া গতান্তর নেই। গণতন্ত্র হচ্ছে, মানুষের একত্রিত হওয়ার শক্তি অর্জন। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মাঝে গণতন্ত্র নেই। দেশে সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতা তৈরি হচ্ছে না।

বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেন,দেশের সুশাসন প্রতিষ্ঠার বুলেটের পরিবর্তে ব্যালট অর্থাৎ ভোটাধিকার নিয়ে আসা হলো৷ পরবর্তিতে বুলেট এবং ব্যালট বন্ধু হয়ে গেল। ফলে সুশাসন প্রতিষ্ঠা হলো না।

বিশেষ অতিথির বক্তব্যে,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ১৯৭২ সাল থেকে দুর্নীতি ও নানাবিধ অনিয়ম চলে আসছে। এটি মানব সৃষ্ট দুরবস্থা। দেশে ভয়াবহ ভাবে অর্থ আত্মসাৎ ও দুর্নীতি বেড়েছে। সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

প্রথম জাতীয় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মুখপাত্র ওয়াদুদ সারোয়ার চৌধুরী, সমন্বয়ক ও আন্তর্জাতিক বিচারক, জাতিসংঘ, ডক্টর শাহজাহান সাজু,প্রাক্তন জেলা জজ রফিকুল ইসলাম,ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, কাইয়ুম রেজা চৌধুরী, দেওয়ান সুলতান আহমেদ প্রমূখ।

সম্মেলনে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফকে সভাপতি ও সারোয়ার ওয়াদুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির গঠন করা হয়।