মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী


প্রকাশ : (১৫ ঘন্টা আগে)
গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটি কোনো কার্যক্রম চালাতে পারছে না।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংস আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে। গোপালগঞ্জের সহিংসতা দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

মন্ত্রী বলেন, জুলাইকে অস্বীকার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। জনগণ তাদের বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।

মতবিনিময় সভায় সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

এ সময় অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল চালুর সুযোগ বন্ধ করা, নিবন্ধিত পোর্টালের জন্য সরকারি বিজ্ঞাপনের বিষয়ে প্রজ্ঞাপন জারি, শুধু অনলাইন সংবাদমাধ্যমের নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

বিজ্ঞাপন