বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত


প্রকাশ : (২ ঘন্টা আগে)
১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত

বিগত ১৫ বছরে সারাদেশে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি ভূমিহীন পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দিয়েছে সরকার। ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত এসব জমি বন্দোবস্ত দেওয়া হয় বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

লিখিত প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান, গত ১৫ বছরে সারাদেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা অনুযায়ী ভূমিহীনদের নাম, ঠিকানা, জমির পরিমাণ এবং কী কী শর্তে এসব জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, সে তথ্যও জানতে চান তিনি।

জবাবে ভূমিমন্ত্রী জানান, কৃষি খাসজমি বন্দোবস্তের এসব তথ্য জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত রয়েছে। কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী জমি বন্দোবস্তের যাবতীয় কার্যক্রম জেলা প্রশাসকরা সম্পন্ন করে থাকেন।

বিজ্ঞাপন