শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

৫ম ও ৬ষ্ঠ গ্রেডে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর


প্রকাশ : (১ ঘন্টা আগে)
৫ম ও ৬ষ্ঠ গ্রেডে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু ১ নভেম্বর

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ অক্টোবর ২০২৬ পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ ধরনের পদে মোট ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

১. সিস্টেম অ্যানালিস্ট

  • পদসংখ্যা: ৩টি

  • গ্রেড: ৫ম

  • বেতন স্কেল: ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা

  • কর্মস্থল: বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর

২. রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

  • পদসংখ্যা: ১টি

  • গ্রেড: ৬ষ্ঠ

  • বেতন স্কেল: ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা

  • কর্মস্থল: ভূমি মন্ত্রণালয়ের আইসিটি সেল

৩. সহকারী প্রধান স্থপতি

  • পদসংখ্যা: ২টি

  • গ্রেড: ৬ষ্ঠ

  • বেতন স্কেল: ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা

  • কর্মস্থল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

৪. প্রোগ্রামার

  • পদসংখ্যা: ১টি

  • গ্রেড: ৬ষ্ঠ

  • বেতন স্কেল: ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা

  • কর্মস্থল: বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর

৫. জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন)

  • পদসংখ্যা: ৫টি

  • গ্রেড: ৬ষ্ঠ

  • বেতন স্কেল: ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা

  • কর্মস্থল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ হাসপাতালসমূহ

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট অথবা bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পিএসসির নির্ধারিত ইউনিটে জমা দিতে হবে।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা

  • আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা

  • প্রয়োজনীয় কাগজপত্র জমা: ২০ থেকে ২৮ ডিসেম্বর ২০২৬

আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে পিএসসির মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন