শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে এসএসসি'র ফলাফলে দুটি বিদ্যালয়ে শতভাগ অকৃতকার্য‌- শিক্ষক বললেন বাল্যবিবাহ শিশুশ্রম 


প্রকাশ : (১ মাস আগে)
রাজারহাটে এসএসসি'র ফলাফলে দুটি বিদ্যালয়ে শতভাগ অকৃতকার্য‌- শিক্ষক বললেন বাল্যবিবাহ শিশুশ্রম 

বাল্য বিবাহমুক্ত উপজেলায় সদ্য প্রকাশিত এসএসসির ফলাফল নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কাব্যতীর্থ শিক্ষক ও জমিদাতা অজয় কুমার সরকার বলেন, মেয়েদের বাল্যবিবাহ এবং ছেলেদের শ্রমে যুক্ত হওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।পাশাপাশি উপজেলা শহর থেকে বিদ্যালয়টি প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অনেকেই শহরের বিদ্যালয়ে ভর্তি হয়। এসব কারণেও এবার ফলাফল খারাপ হয়েছে।
প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে রাজারহাট উপজেলায় দুটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাশ করেননি।শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তালতলা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়।
জানা গেছে,তালতলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে।২০০১ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। পরে ২০১২ সাল থেকে নবম ও দশম শ্রেণির পাঠদান পরীক্ষামূলকভাবে চালু করা হয়।২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি।এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয় বিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়া ১২ জনের সবাই অকৃতকার্য হয়েছে।

বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন ১২ জন। আগামী এসএসসি পরীক্ষার জন্য নবম শ্রেণির প্রায় ২৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে।
ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।২০২২ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি।২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ার পর পাঁচজন শিক্ষার্থী ভর্তি হয়।তাদের মধ্যে একজন বিয়ের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়ে। বাকি চারজন এসএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম বলেন, নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষক থাকলেও মাধ্যমিক পর্যায়ের পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। আগামীতে ফলাফল ভালো করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।#

বিজ্ঞাপন