শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি রাস্তা, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ


প্রকাশ : (২ মাস আগে)
কালীগঞ্জে স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি রাস্তা, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাজার থেকে কমলাবাড়ী ইউনিয়নের সংযোগ সড়ক থেকে প্রায় ২ কিলোমিটারেরও বেশি কাঁচা রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন দুহুলী, বারাজান, শিয়ালখেওয়া আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ। স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখনো পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটুসমান কাদা জমে থাকায় পথচারী, মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে পড়ছে, ফলে যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে এলাকাবাসীকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুহুলী  উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েক শত শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষাকালে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হচ্ছে। অনেক সময় অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাতেও অনীহা প্রকাশ করেন। এছাড়া কৃষকরাও পড়েছেন বিপাকে। এই এলাকার কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অনেক সময় যানবাহন প্রবেশ করতে না পারায় উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করা সম্ভব হয় না।

স্থানীয় বাসিন্দা সুমন আধিকারী বলেন, ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ কাঁচা রাস্তাটি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কাঁচাই রয়ে গেল। জনপ্রতিদের স্বদিচ্ছার অভাবে রাস্তাটি আজও ঠিক হয়নি। সড়কের এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

 এতে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা নুর হাবিব জানান, বহু বছর ধরে রাস্তা পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও তারা আশ্বাস ছাড়া কিছু পাননি বলে অভিযোগ করেন।এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি গ্রামের রাস্তা নয়; প্রতিদিন কয়েক হাজার মানুষ, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারী এই পথ ব্যবহার করেন। তাই জনদুর্ভোগ লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দ্রুত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।কালীগঞ্জ এলজিইডির প্রকৌশলী হাবিবুর  রহমান বলেন, রাস্তাটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনতে প্রয়োজনীয় আইডিকরণের (Road ID) জন্য প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বর্তমানে গেজেটভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। গেজেট সম্পন্ন হলে সরকারি বরাদ্দ ও উপযুক্ত প্রকল্পের মাধ্যমে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন