ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরীর তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান-২০২৬ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, লালমনিরহাট-০১ আসনের জনাব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), লালমনিরহাট জনাব রকিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট-এর জনাব রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার, জেলা ও হাতিবান্ধা উপজেলা স্কাউটসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রুপ সভাপতি, ইউনিট লিডার এবং অংশগ্রহণকারী কাব শিক্ষার্থীরা।
রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার
১৫ ঘন্টা আগে
১০০ ফিট সড়ক দখলে, উচ্ছেদের আশ্বাসেই দায়িত্ব শেষ?
২১ ঘন্টা আগে