মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

 রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
 রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

রংপুরে ২৬ মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এসআরবি ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে। রোববার ভোররাতে রংপুর নগরীর সিও বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান
এসআরবি-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।গ্রেফতার মেরিল সুমন রংপুর নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে। এসআরবি সংবাদ সম্মেলনে জানায়, সুমনের বিরুদ্ধে থাকা ২৬টি মামলার মধ্যে হত্যাচেষ্টা ও মারামারির অভিযোগে ৮টি, চাঁদাবাজির ৪টি, ডাকাতির প্রস্তুতির ৩টি, অস্ত্র আইনে ৬টি, হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য-সংক্রান্ত একটি করে এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।
এসআরবি-১৩ জানায়, জেলার কাউনিয়ার আলুটারী গ্রামে ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ সুমনকে গ্রেফতার করেছিল তৎকালীন র‌্যাব-৫। ২০১৯ সালে রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান ও চীনা কুড়ালসহ তাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাব-১৩।এছাড়াও ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে রংপুর মহানগর পুলিশ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনার অভিযোগে রংপুর মহানগর পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করেছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন