রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই গ্র্রেপ্তার


প্রকাশ : (১ বছর আগে)
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই গ্র্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ বাজার এলাকা থেকে ‘কালীগঞ্জ-আদিতমারী’ আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এর ছোট ভাই সাইফুজ্জামান ভূট্টকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভূট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। 

জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগষ্ট মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলা সাইফুজ্জামান ভূট্টু এজহার নামীয় আসামি।

লালমনিরহাট গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী ভূট্টু আতœগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামী কাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন