শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আগামীকাল মুক্তিযোদ্ধা সংসদের জাতীয় নির্বাহী কমিটির সভায় লালমনিরহাট থেকে অংশ নেবেন ৮ জন


প্রকাশ : (৮ মাস আগে)
আগামীকাল মুক্তিযোদ্ধা সংসদের জাতীয় নির্বাহী কমিটির সভায় লালমনিরহাট থেকে অংশ নেবেন ৮ জন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় লালমনিরহাট জেলা ও উপজেলার আহ্বায়ক কমিটি থেকে মোট ৮ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করবেন।

লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি থেকে চারজন এবং চারটি উপজেলা আহ্বায়ক কমিটি থেকে চারজন প্রতিনিধি সভায় যোগ দেবেন বলে জানানো হয়েছে।

জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক।

এছাড়া উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজের আলী, আদিতমারী উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, কালীগঞ্জ উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নূরুল হক এবং হাতিবান্ধা উপজেলা কমান্ডের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু।

জাতীয় নির্বাহী কমিটির এ সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন