লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ কর্মী শাকিল আহম্মেদ কে হত্যা মামলায় গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কাকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল আহম্মেদ কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি কাকিনা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।
জানাযায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট আওয়ামী লীগের দুই গ্রæপের সংর্ঘষে ছাত্রলীগের কাউনিয়া শাখার সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় শাকিলকে ৩৩নং আসামি করা হয়।
লালমনিরহাট গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী শাকিল আহম্মেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কাকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুরে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল গ্রেফতার
১৪ ঘন্টা আগে