বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে দুই সার ব্যবসায়ির জরিমানা


প্রকাশ : (১ বছর আগে)
রাজারহাটে দুই সার ব্যবসায়ির জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে অতিরিক্ত মুল্যে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ির পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ছিনাই ইউনিয়নের চওড়ার বাজারের হান্নান ট্রেডার্সের দশ হাজার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট বাজারে জনি ফার্টিলাইজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ সাইফুন্নাহার সাথী,উপজেলা অতিরিক্ত কৃষি হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশ সদস্য।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী বলেন,চলমান আমন মৌসুমে রাজারহাট উপজেলায় ১১৯৭০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। বর্তমানে রাজারহাট উপজেলায় রাসায়নিক সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কৃষকরাও সরকারি মুল্যে সার ক্রয় করতে পারছেন। কোন অসাধু সার বিক্রেতা যেন কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে কৃষিবিভাগ প্রতিনিয়ত সার ডিলারের দোকান কঠোরভাবে মনিটরিং করছে।

বিজ্ঞাপন