বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও (ESKuf)সহ গ্রেফতার ২


প্রকাশ : (১ বছর আগে)
কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও (ESKuf)সহ গ্রেফতার ২

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৭ বোতল  (ESKuf) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কিশমত গ্রামের হোসেন আলীর ছেলে সুমন ইসলাম (২২) এবং একই ইউনিয়নের খালিশা গ্রামের সাইফুলের ছেলে জয়নাল আবেদীন (২৪)।

র‌্যাব-১৩ জানায়, সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম (করিমপুর) এলাকায় অভিযান চালায়। এ সময় হাতীবান্ধা থেকে লালমনিরহাটগামী একটি অটো তল্লাশি করে সিটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৭ বোতল কাশির সিরাপ (ESKuf) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন