রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপণ


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপণ

লালমনিরহাট সদর উপজেলার সাপটানা, মাঝাপাড়া ও মহেন্দ্রনগর ইউনিয়নের সংযোগ সড়কে বজ্রপাত নিরোধনে ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।  রবিবার (৩ আগস্ট) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ক্রপ কেয়ার ডিভিশনের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: সাইখুল আরিফিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস,ক্রপ কেয়ার ডিভিশনের ম্যানেজার  কৃষিবিদ মো: মোস্তাফিজুর রহমান, সেলস ম্যানেজার মো: মিজানুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মো: মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার মো: আবু খালেক, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার মো: তৌহিদুজ্জামানসহ বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তালগাছের চারা বড় হলে বজ্রপাত নিরোধে যেমন সহায়ক হবে, তেমনি এই সড়কটি হয়ে উঠবে দৃষ্টিনন্দন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে মোট ১০ হাজার তালগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।


বিজ্ঞাপন