আজ ২৭ জুলাই সন্ধ্যায় সাধারণ পাঠাগার সভাকক্ষে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও গেরিলা লিডার এস. এম. শফিকুল ইসলাম কানু। সভায় অধ্যক্ষ ড. এ. এস. এম. মনোয়ারুল ইসলামকে আহ্বায়ক এবং প্রভাষক আবু হাসনাত রানাকে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় আগামি ডিসেম্বর মাসে লালমনিরহাটে আন্তর্জাতিক তিস্তা কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
রংপুরে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল গ্রেফতার
১২ ঘন্টা আগে