রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রাজারহাটে সড়ক দুর্ঘটনায় কোম্পানির বিক্রয়কর্মী নিহত


প্রকাশ : (১ বছর আগে)
রাজারহাটে সড়ক দুর্ঘটনায় কোম্পানির বিক্রয়কর্মী নিহত

কুড়িগ্রামের রাজারহাটে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন মোটরসাইকেল আরোহী এবি কোম্পানির একজন বিক্রয়কর্মী।মঙ্গলবার সকালে নাজিমখানে সাকিন মজিদ ম্যামোরিয়াল হাসপাতালের সামনে ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় মনিরুজ্জামান মুন্না(৩৫)।

তিনি রংপুরের হারাগাছ উপজেলার বাংলাবাজার ঠাকুরদান গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমানের পুত্র। নিহত মনিরুজ্জামান মুন্না এবি খালেদ গুল কোম্পানির নাজিমখান ইউনিয়নে বিক্রয়কর্মীর দায়িত্বে ছিলেন।

প্রত্যাক্ষদর্শীরা বলেন, গুল কোম্পানির বিক্রয়কর্মী মনিরুজ্জামান মুন্না ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বেড়িয়ে হাসপাতালের সড়কে আসলে একটি ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়।খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।রাজারহাট থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই বিকাশ চন্দ্র রায় বলেন এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিজ্ঞাপন