রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে আহত


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটে বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল করিম ওই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় সফিরহাট বাজারের পান-সুপারির ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে তিনি ছেলেসহ নিজের জমিতে ভুট্টা তুলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে লেবু মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন