রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ


প্রকাশ : (১ বছর আগে)
রংপুরে দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের আর্থিক অনুদানের চেক বিতরণ

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের ১৪৯টি পুজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ই অক্টোবর) রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী রায়। এ সময় ১৪৯টি পুজামণ্ডপের জন্য ১৪ হাজার টাকা করে প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাড. প্রশান্ত কুমার রায় এবং বিভিন্ন পুজামণ্ডপ কমিটির সদস্য উপস্থিত ছিলেন।         

বিজ্ঞাপন