রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আদিতমারীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল


প্রকাশ : (১ বছর আগে)
আদিতমারীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

লালমনিরহাটের আদিতমারী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা জামায়াতের আমির হায়দার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্করের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা সহিদার রহমান ও মাওলানা দেলওয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন