রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটের কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটের কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে সাড়ে ১১ কেজি ওজনে বিষ্ণু ঠাকুরের একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহীন হোসেনের বাড়ি থেকে ১১ কেজি ৪৯৬ গ্রাম, যার দৈর্ঘ্য- ২০ ইঞ্চি, প্রস্থ- ০৮ ইঞ্চি মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে শাহীন তার সুপারি বাগানে মাটি খোঁড়ার কাজ করতে গিয়ে মূর্তিটি দেখতে পায়। মূল্যবান পাথর ভেবে মূর্তিটি বাড়িতে লুকিয়ে রাখে শাহীন। পরে এলাকাবাসীর মাধ্যমে পুলিশ খবর পেয়ে আজ ভোরে তার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, মূর্তি উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন