রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটসহ রংপুর বিভাগের ৩ জেলার ফিলিং স্টেশনে অভিযান


প্রকাশ : (১ বছর আগে)
লালমনিরহাটসহ রংপুর বিভাগের ৩ জেলার ফিলিং স্টেশনে অভিযান

রংপুরের বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে‘র উদ্যোগে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেবম্বর) অভিযানে মেসার্স সোহরাব পেট্রোলিয়াম, নব্দীগঞ্জ, রংপুর এর প্রতি দশ লিটার অকটেন পরিমাপে ৬৭০ মি.লি. ও ডিজেল পরিমাপে ৭৫০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।কুড়িগ্রামের মেসার্স সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশন, উলিপুর এর প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মি. লি. এবং অকটেন পরিমাপে ২২০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়। এছাড়াও আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রæত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়েছে। 

লালমনিরহাটের মেসার্স বিনিময় প্রাইম ফিলিং স্টেশন, মোস্তফী প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ২৯০ মি.লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দেয়া হয়।

রংপুরের বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি)মোঃ মাছুদুল হক এর নেতৃত্বে অভিযানে আরও অংশ গ্রহণ করেন জনাব সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি/রসায়ন)।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। 

বিজ্ঞাপন