মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


প্রকাশ : (১ মাস আগে)
লালমনিরহাটে ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বড়বাড়ী শিবরাম এলাকার মুক্তিযোদ্ধা আলী মোহাম্মদের বাড়ি থেকে মফিজুলের বাড়ি হয়ে ক্লিনিক পর্যন্ত রাস্তার ইউনিব্লক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস, সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন