মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার


প্রকাশ : (৩ মাস আগে)
লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী (৪৬) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তিনি লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী মহিলালীগের লালমনিরহাট জেলা শাখার সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাট সদর থানায় ৩টি, রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানায় ১টি এবং ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে নাশকতা, হত্যা, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি মামলায় ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে।

লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, রংপুর মহানগর ও লালমনিরহাট সদও থানার মামলায় চার্জশিটভুক্ত আসামি।

বিজ্ঞাপন