বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ


প্রকাশ : (৩ মাস আগে)
ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২২ জনকে অভিযুক্ত করে গুম ও নির্যাতনের অভিযোগ জমা দিয়েছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম-এর দপ্তরে তিনি এ সংক্রান্ত লিখিত আবেদন দাখিল করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্তদের বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

অভিযোগে মশিউর রহমান মামুন দাবি করেন, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়, যখন তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর দীর্ঘ সময় তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। কয়েক মাস পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে রিমান্ড শেষে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, আটক অবস্থায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, যার প্রভাব এখনো বহন করছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন বলেও উল্লেখ করেন।

মামুন বলেন, তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। তার মতে, নাম প্রকাশ হলে সংশ্লিষ্টদের কেউ কেউ দেশত্যাগ করতে পারেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন