মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন একেএম মমিনুল হক


প্রকাশ : (৩ মাস আগে)
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন একেএম মমিনুল হক

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আসিছুর রহমান আনিস, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন প্রশাসক একেএম মমিনুল হক বলেন, লালমনিরহাট জেলার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অতীত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে জেলার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে।  লালমনিরহাটবাসীর সহযোগিতায় জেলা পরিষদকে একটি জবাবদিহিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে।


বিজ্ঞাপন