মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ত্রয়োদশ সংসদের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ


প্রকাশ : (৪ মাস আগে)
ত্রয়োদশ সংসদের সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন শুরু হলে সংসদ সদস্যদের সমর্থনে তিনি এই দায়িত্ব পান।

তার নাম ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবের প্রতি সমর্থন জানান। বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও তা সমর্থন করেন।

তার সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন