মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


প্রকাশ : (৪ মাস আগে)
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালমনিরহাটে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল।

জেলা প্রশাসক এইচ. এম. রকি হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া।

সভায় বক্তারা বলেন, সকলের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দিবস দুটি সফলভাবে উদযাপন করা সম্ভব হবে।

সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন