মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?


প্রকাশ : (৪ মাস আগে)
এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?

আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চ মাসের ২০ কিংবা ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কতদিন ছুটি কাটাতে পারবেন তা নিয়ে কৌতুহল রয়েছে।

বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ২১শে মার্চ ঈদ ধরে ১৯শে মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

তবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে কেউ চাইলে মাঝের দুইদিন (২৪ ও ২৫ মার্চ) ছুটি নিয়ে টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকে।(বিবিসি বাংলা)

বিজ্ঞাপন