মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আজ একুশে পদক প্রদান করবেন তারেক রহমান


প্রকাশ : (৪ মাস আগে)
আজ একুশে পদক প্রদান করবেন তারেক রহমান

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক প্রদান করবেন।

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক, সম্মাননা সনদ ও নির্ধারিত অর্থ তুলে দেওয়া হবে। এতে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

এদিকে, রাষ্ট্রীয় এই অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

বিজ্ঞাপন